বার্তা২৪-এর খবর অনুযায়ী, বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিজের ছেলে রাহাত মৃধাকে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আমতলীর নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ছেলের সঙ্গে সব ধরনের সামাজিক ও পারিবারিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে তিনি অ্যাফিডেভিট দেন।

ইত্তেফাক ও বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাহাত মৃধা (২৫) আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে এই অ্যাফিডেভিট করা হয়। বিষয়টি রোববার (২৯ নভেম্বর) জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।