সমকাল অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে মোবারক আলী চক্ষু হাসপাতালের সহায়তায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পটি সোমবার পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি সাবেক মেয়র ইকরামুল হক, ট্রাস্টের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান, সহসভাপতি মো. শাহজাহান, ট্রাস্টের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, ওষুধ ব্যবসায়ী ইলিয়াস আলী, ডা. রাহুল বর্মণ ও ডা. প্রণামী রায়, ট্রাস্ট ও হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ।
দিনব্যাপী ক্যাম্পে ১২০ জন রোগীকে সেবা দেওয়া হয়। এছাড়া ৩০ জন রোগীকে কৃত্রিম ল্যান্স সংযোজন (আইওএল) ও তিনজন রোগীকে নালি অপারেশনের জন্য বাছাই করা হয়।







