ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে পোশাকশ্রমিকরা গতকাল মিরপুর, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে আন্দোলন করেছেন। দেশ রূপান্তর অনুযায়ী, মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়েন। শ্রমিকরা ইটপাটকেল ছুড়ে পুলিশকে লক্ষ্য করেন। এতে মিরপুর-১১ ও পল্লবীগামী সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পুলিশ বলেছে, পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতাকারী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সংঘর্ষে পুলিশ ও আন্দোলনকারী উভয়পক্ষেই আহত হয়েছেন। বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়ন করা হয়েছে।






