আজকের পত্রিকা জানিয়েছে, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৪৫ দশমিক ৬ শতাংশ হলেও জেলার ৯ উপজেলার সরকারি কলেজের গড় পাসের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ১০ শতাংশ। এর মধ্যে গোদাগাড়ী ও দাউকান্দি সরকারি কলেজে পাসের হার সবচেয়ে কম। গোদাগাড়ী সরকারি কলেজে মাত্র ২০ দশমিক ৪৮ শতাংশ পাস হয়েছে। এখানে জিপিএ-৫ পাননি কোনো শিক্ষার্থী।

অন্যদিকে চারঘাটের সরদহ ও মোহনপুর সরকারি কলেজ তুলনামূলক ভালো ফল করেছে। সরদহ সরকারি কলেজে পাসের হার ৬৮ দশমিক ১৫ শতাংশ। শিক্ষকসংকট ও শিক্ষার্থীদের অনিয়মিত থাকার কারণে এই ফল হয়েছে বলে শিক্ষকরা জানিয়েছেন। এছাড়াও রাজশাহীর বেলপুকুরের আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয়েছে।