রাশিয়ার কর্তৃপক্ষ মস্কোর একটি জনপ্রিয় পার্কে হামলার পরিকল্পনার সন্দেশে এক কিশোরকে আটক করেছে। এ আটকের পেছনে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তাকে কারণ বলা হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সন্দেশভাজন কিশোর টিকটকে মুখোশ ও সামরিক কায়দার পোশাক পরা অবস্থায় ছবি প্রকাশ করেছিল। তার মুঠোফোনে সন্ত্রাসী হামলার তথ্য পাওয়া গেছে এবং সে টেলিগ্রামে একটি নব্য-নাৎসি চ্যানেল অনুসরণ করত। এর আগে যুক্তরাষ্ট্র মস্কোর সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা জারি করেছিল। পার্কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথম আলোয় এ তথ্য প্রকাশিত হয়েছে।







