দৈনিক অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, ১ নভেম্বর রোববার সকালে দ্বিতীয় ইন্টারপল গ্লোবাল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়ে ফ্রান্সের উদ্দেশে রওনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

পুলিশ সদর দফতরের সূত্র জানায়, ইন্টারপলের বায়োটেররিসম প্রিভেনশন ইউনিটের আয়োজনে ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ফ্রান্সের লিয়ন শহরের ইন্টারপল সদর দফতরে এই তিন দিনের সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী কর্মকর্তা, অংশীদার সংস্থার প্রতিনিধি, বায়োসিকিউরিটি বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতের বায়োসিকিউরিটি হুমকি মূল্যায়ন এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কার্যকর কৌশল নিয়ে আলোচনা করা হবে।