ইরান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে—এমন তথ্য জানা গেছে। এ বিষয়ে জানতে পেরে স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ক্ষুব্ধ হয়েছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানি অভিযানে স্টারলিংকের অননুমোদিত ব্যবহারের অন্তত দুটি ঘটনা শনাক্ত করা হয়েছে।
কুয়েতের পোর্ট শুয়াইবা সামরিক স্থাপনায় ওই হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মার্কিন সেনাদের ওপর পাল্টা আঘাত হানতে ইরান স্টারলিংক ব্যবহার করেছে বলে জানা গেছে। রয়টার্স বলেছে, যুদ্ধ শুরুর পর মার্কিন মাস্ক প্রথম সপ্তাহেই এ তথ্য জানতে পেরেছিলেন। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।







