জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে অন্তত ২২ জন আহত হয়েছেন। দোকানপাটের কাঁচের জানালা ভেঙে পড়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) এই ভূমিকম্পের মাত্রা ৫.৭ জানালেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ৫.৫ মাত্রা জানিয়েছে।
আফটারশকও সংঘটিত হয়েছে।
বার্তাসংস্থা এপি অনুযায়ী, প্রভাব আইচি প্রিফেকচারের হামামাতসু শহরসহ বিস্তৃত অঞ্চলে পড়েছে এবং ইয়ামানাশি প্রিফেকচারের মানুষও কম্পন অনুভব করেছে।
ভিডিওতে দেখা গেছে রাস্তায় ভাঙা কাঁচের টুকরো ছড়িয়ে আছে এবং একটি বইয়ের দোকানের তাক থেকে বই পড়ে গেছে।
আহতদের মধ্যে অনেকেই সিঁড়িতে পড়ে আঘাত পেয়েছেন।
স্থানীয় সময় রাত ১:০৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছে। উৎপত্তিস্থল ছিল শিজুকা (শিজুওকা) প্রিফেকচার, যা আইচি প্রিফেকচারের সাথে পাশাপাশি অবস্থিত।
টোকিওতে কম্পন অনুভূত হয়নি।
এপি জানিয়েছে, পূর্ব সতর্কতার অংশ হিসেবে বুলেট ট্রেনগুলো কম গতিতে চলছে, যাতে রেললাইনের সম্ভাব্য ক্ষতি পরীক্ষা করা যায়।
উপরোক্ত তথ্য ঢাকা পোস্ট অনুযায়ী।







