মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত করেছেন। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসার কথা ছিল তার। বাংলাদেশ সফরের পর থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনাও স্থগিত করেছেন তিনি। এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা। শনিবার (২৮ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সূত্রমত, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সফর স্থগিত হয়েছে। সফরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিলেন। বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচনার কথা ছিল।
গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনেও আনোয়ার ইব্রাহিমের সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল। এর আগে গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর। এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর তিনি বাংলাদেশ সফর করেছিলেন।







