মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। বিশ্বসুন্দরীর মুকুট জয়ের মূল দৌড়ে তিনি সেরা ৩০-এ জায়গা করতে পারেননি। তবে প্রতিযোগিতার মঞ্চ থেকে একেবারে খালি হাতে ফিরেননি। দর্শকদের ভোটে তিনি দুটি বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন।

সামিরা খান মাহি সুইমস্যুট ও ইভনিং গাউন দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছেন। একই সঙ্গে ন্যাশনাল কস্টিউম বিভাগে তিনি প্রথম রানারআপ হয়েছেন। চ্যানেল ২৪ এবং ইনকিলাব অনুযায়ী, সুইমস্যুট পর্বে তিনি বিকিনি না পরে নীল রঙের শরীরঢাকা ফিটিং পোশাক পরিধান করেছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল।

প্রতিযোগিতার শেষে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের কথা জানিয়েছেন। তার পোস্টে লেখা ছিল, ‘ভালোবাসি বাংলাদেশ’।