জনকণ্ঠের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলার রাজনীতিতে এমন নেতা খুব কম, যাঁর রাজনৈতিক পরিচয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক।
প্রতিবেদনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁকে এমন এক নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি রাজনীতিকে কেবল রাষ্ট্রক্ষমতা অর্জনের হাতিয়ার হিসেবে দেখেননি। বরং তিনি রাজনীতিকে কৃষক, শ্রমিক, ভূমিহীন ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম হিসেবে গণ্য করেছেন।







