২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। চ্যানেল ২৪-এর প্রতিবেদনে জানানো হয়েছে, পরীক্ষা আয়োজনের তারিখ আরও কিছুদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে এখনও পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়নি।
দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, ৪ নভেম্বর (বুধবার) তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। তিনি জানান, পরীক্ষা পিছিয়ে দেওয়া হলেও ভর্তি পরীক্ষার নতুন তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।







