বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। চ্যানেল ২৪ জানায়, মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় সড়কে জড়ো হয়ে তারা এ বিক্ষোভ করেন।

এতে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা।