চ্যানেল ২৪-এ প্রকাশিত খবর অনুযায়ী, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিয়ে মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘একটা মারলে দুইটা মারব। কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেব।’
ইত্তেফাক-এর প্রতিবেদন অনুযায়ী, গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ডে এই বক্তব্য তুলে ধরেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।







