বার্তা২৪-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ভারত-মিজোরাম সীমান্ত এলাকায় রহস্যজনক ড্রোনের উপস্থিতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় বিজিবি গুলি ছুড়েছে। তবে ড্রোনটির উৎস ও পরিচালনাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনার পর বিজিবি সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে।
অন্যদিকে, চ্যানেল ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাঙামাটির বাঘাইছড়িতে রাত ১০টার দিকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাডের ওপর তিনটি রহস্যময় ড্রোন দেখা যায়। এগুলো ভূপাতিত করার লক্ষ্যে বিজিবি ১৫ রাউন্ড গুলি ছুড়েছে। তবে গুলি ছোড়ার পর ড্রোনগুলো দ্রুত স্থান ত্যাগ করে।
উল্লেখ্য, বার্তা২৪-এর প্রতিবেদনে ড্রোনের সংখ্যা বা গুলির রাউন্ড সংখ্যা উল্লেখ করা হয়নি।






