ঢাকা টাইমস অনুযায়ী, নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানা নাশকতা পরিকল্পনার অভিযোগে মিরপুর মডেল থানায় গ্রেপ্তার হন।
গ্রেপ্তারের আগের দিন পাপিয়া ফেসবুকে লিখেছিলেন, ‘সরকারের ৯০ শতাংশ পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলেই পড়ে যাবে।’
শনিবার রাতে মিরপুর এলাকা থেকে মিরপুর মডেল থানার একটি দল তাকে গ্রেপ্তার করে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি রবিবার সকালে নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, পাপিয়া নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক এবং তার বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।







