চ্যানেল ২৪-এর খবর অনুযায়ী, মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট এবং মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেসকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির সিনালোয়া প্রদেশে তাকে ধরতে নাটকীয় এক অভিযান চালায় মেক্সিকোর বাহিনী।