বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। উল্লেখ্য, এই বিমানে প্রধানমন্ত্রী যাত্রী হিসেবে ছিলেন।

দৈনিক অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিচালকের অফিসের পরিচালক এয়ার কমোডার মো. নিয়ামুল কবির শুক্রবার (৩০ অক্টোবর) স্বাক্ষরিত একটি আদেশে এই কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান (পরিকল্পনা ও সময়সূচি)কে। কমিটির অন্য সদস্যরা হলেন: প্রধান প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), উপপ্রধান (ফ্লাইট সেফটি) এবং ম্যানেজার (লিগ্যাল অ্যাফেয়ার্স)। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।