পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। ডেইলি অবজারভারের খবর অনুযায়ী, দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এই পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রমের সূচনা করা হয়।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কমিশন (বাআনি) প্রথম ইউনিটের 'পাওয়ার স্টার্টআপ' বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া অনুমোদন দেয়।
এই ধাপে প্রথমবারের মতো একটি স্বয়ংসম্পূর্ণ শৃঙ্খল বিক্রিয়া (নিউক্লিয়ার ফিশন) স্থাপন করা হবে, যা রিয়্যাক্টরকে নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে শক্তি ও বিদ্যুৎ উৎপাদনে সক্ষম করবে। উল্লেখ্য, এর পূর্ববর্তী সকল পরীক্ষা ও মূল্যায়ন সফলভাবে সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএআইএ)-র নির্দেশনা অনুসারে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।






