ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন অনুযায়ী, মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্য সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান আবারও বৈঠকে বসতে যাচ্ছে। আগামী শুক্র ও শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, এই আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার রয়টার্সকে পাকিস্তানের দুটি সূত্র এই তথ্য জানিয়েছে।
এবারের বৈঠকে চুক্তির আওতায় পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচ্যসূচি বা বৈঠকের নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানায়নি উল্লিখিত সূত্রগুলো।
গত আগস্টে সৌদি আরবের মক্কায় তিন দেশ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছিল। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ সশস্ত্র হামলার শিকার হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। ইরানকে ঘিরে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার ফলে এই চুক্তি হয়।






