কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সমকাল জানিয়েছে, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটির কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় দুইটি এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ ৯২ কোটি ঘনফুট থেকে কমে ৬০ কোটি ঘনফুটে নেমে আসবে।

ইনকিলাব ও বাংলা ট্রিবিউন প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রক্ষণাবেক্ষণের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও টার্মিনালটিতে অনুরূপ রক্ষণাবেক্ষণকাজ করা হয়েছিল।