ইত্তেফাক অনুযায়ী, মিরপুর টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭ রানের লিড পেয়েছে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩ রান সংগ্রহে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে।

তানজিদ হাসান তামিম রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম।

রস্টন চেজের ঘূর্ণিতে স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

সাদমান ১৩, শান্ত ১০ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তাওহিদ হৃদয়।

লিটন দাস ও জাকের আলী অনিক মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে বাংলাদেশ।