ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ (বাসস) : দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড তাদের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোর-জি সেবা সম্প্রসারণের লক্ষ্যে চীনা প্রতিষ্ঠান জেডটিই'কে কার্যাদেশ (নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড-নোয়া) প্রদান করেছে।
সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী জেডটিইর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ংয়ের হাতে কার্যাদেশ হস্তান্তর করেন। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামও উপস্থিত ছিলেন।




