রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (২ইসি) ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ঢাকা পোস্ট ও ইনকিলাবের প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণ স্থানটি আদাবর থানার পাশে অবস্থিত সেইলরের শোরুমের সামনে। অন্যদিকে ঢাকা পোস্ট ও চ্যানেল ২৪ বিস্ফোরণের স্থানকে আদাবর থানার সামনে বর্ণনা করেছে।
বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে তা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।







