ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধের পর এখন যুক্তরাষ্ট্র স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে। বার্তাসংস্থা রয়টার্স শনিবার (৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। ইরানি বাহিনীর আধুনিক অস্ত্র ও নিষেধাজ্ঞা পাওয়া পণ্য সরবরাহ ঠেকানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী ‘আয়রন গেট’ নামে একটি টাস্কফোর্স গঠন করেছে। এই টাস্কফোর্সটি ফ্লোরিডার টাম্পাতে অবস্থিত। এতে সেন্ট্রাল কমান্ডের পাশাপাশি অন্যান্য সরকারি প্রতিষ্ঠান সমন্বয় করবে। আলোকিত বাংলাদেশ অনুযায়ী, এতে প্রায় ২০ জন সামরিক ও বেসামরিক সদস্য থাকবে। এর মাধ্যমে স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র সরবরাহ এবং দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি পরিবহন সীমিত করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায় এবং পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল। এর পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের নৌবন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে, যা এখনো চলমান আছে। সেন্ট্রাল কমান্ডের দাবি অনুযায়ী, এই নৌ-অবরোধের মাধ্যমে ২৫ বিলিয়ন ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানি ঠেকিয়েছে।