চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের মধ্যাঞ্চলের আরব অধ্যুষিত শহর তিরায় গভীর রাতে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে দুই সন্তানকে নিয়ে গাড়িতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে গাড়ির এক নারী যাত্রী নিহত হয়েছেন এবং তার দুই শিশুসন্তান আহত হয়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।







