বার্তা২৪-এর খবর অনুযায়ী, রাজশাহীতে ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে আসা ৩৭ নারী পকেটমারকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শনিবার মাহফিলস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে।
অন্যদিকে, আজকের পত্রিকা ও চ্যানেল ২৪-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, একই ঘটনায় ৬৫ নারী পকেটমারকে আটক করা হয়েছে। আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন শুধু পকেট মারতে।
আজকের পত্রিকার খবর অনুযায়ী, মাহফিলটি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ড. মিজানুর রহমান আজহারী। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।







