চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, মাগুরার শালিখা উপজেলায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, এই মামলায় মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিপ্লব কুমার নাথকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে তিনি সুন্দরবন জোনের মোংলা টুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন এবং মাগুরা ডিবি পুলিশ তাকে বরিশাল থেকে গ্রেফতার করে। একই মামলায় এসআই ইসমাইল হোসেনকেও গ্রেফতার করা হয়েছে।







