চ্যানেল আই-র প্রতিবেদন অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে ১১ দলীয় ঐক্যজোটের নেতারা বলেছেন, ইসির সামনে এই নির্বাচন একটি পরীক্ষা। তারা হুমকি দিয়েছেন, নির্বাচন সুষ্ঠু না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে, ইসি সচিব জানিয়েছেন, প্রশ্নমুক্ত নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে। আলোকিত বাংলাদেশ জানিয়েছে, নির্বাচনী এলাকায় ১টি পৌরসভা ও ২২টি ইউনিয়ন রয়েছে।






