গত বুধবার ঢাকা মেট্রোপলিটন আদালত তাহসিন সৌরির মৃত্যুর মামলায় তার ঘনিষ্ঠ সঙ্গী আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে তিন দিনের রিম্যান্ডে রাখে। মামলার তদন্তকারী পুলিশ ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন সাত দিনের রিম্যান্ডের আবেদন করলেও ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তিন দিনের রিম্যান্ডের আদেশ দেন। তদন্তকারী পুলিশ সাতটি কারণ উল্লেখ করেছেন, যার মধ্যে সিটিভিতে ধারাবাহিক দৃশ্য পর্যবেক্ষণ ও মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ অন্যতম। এ বিষয়ে সংবাদ দৈনিক ডেইলি অবজার্ভার থেকে।