জনকণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণে আগামী ১৯ নভেম্বর রায় ঘোষণা করবে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজে-র এই রায়ের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ববাসী। আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা ও রোহিঙ্গাদের ন্যায়বিচারের ক্ষেত্রে এই রায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।