মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে পুলিশ অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিটি সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন (৪০)।
বুধবার (২৮ অক্টোবর) রাত ৭টার দিকে সদর থানা পুলিশের একটি দল তার নিজ বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে। এ তথ্য দেশ রূপান্তরকে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে। ঘটনার সিলসিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।







