ঢাকা টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, দেশের চারটি জেলায় পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নীলফামারীর পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-তে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারীর পুলিশ সুপার, এসআরবির উপপরিচালক (এসপি) মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জের পুলিশ সুপার, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি), বরগুনার পুলিশ সুপার (এসপি) মো. কুদরত ই খুদাকে জামালপুরের পুলিশ সুপার এবং এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার পুলিশ সুপার করা হয়েছে।

একই দিনে পৃথক আরেক প্রজ্ঞাপনে এসআরবি মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবি ডিজি, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান, শিল্পপুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায়, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

একাত্তর টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজার নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে পূর্বের বদলির আদেশটি বাতিল করে তাঁকে মুন্সীগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।