ইত্তেফাক অনুযায়ী, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর মোবাইল ফোনে অবৈধ নজরদারি অভিযোগে দেশের চিফ অব স্টাফ লিসতিও সিগিত প্রাবোওসহ শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের তদন্ত শুরু হয়েছে।
গত মঙ্গলবার গ্রেপ্তারের পরপরই জাতীয় পুলিশ বাহিনীর সাবেক প্রধান লিসতিওকে পদ থেকে বরখাস্ত করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, প্রেসিডেন্টের ফোন নম্বর কোনো পরোয়ানা ছাড়াই পুলিশের বিশেষ নজরদারি সিস্টেমে যুক্ত করা হয়েছিল এবং ২০২৫ সাল থেকে এই আড়িপাতা চলছিল বলে ধারণা করা হচ্ছে।
এই কেলেঙ্কারিতে এ পর্যন্ত চারজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হতে পারে বলে প্রশাসন সতর্ক করেছে।
বিশ্লেষকরা বলেন, ঘটনাটি সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং বর্তমান প্রেসিডেন্ট প্রাবোওর মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের প্রতিফলন। ২০২৪ সালের নির্বাচনে জোকো উইদোদোর সমর্থনে ক্ষমতায় আসা প্রাবোওর সঙ্গে ফাটল এখন প্রকাশ্যে রূপ নিয়েছে।
এই আড়িপাতা কেলেঙ্কারির সঙ্গে অর্থনৈতিক চাপ, নতুন রাজধানী ‘নুসানতারা’ প্রকল্পে দ্বিমত, বিনামূল্যে খাদ্য কর্মসূচির তহবিল সংকট, শেয়ার বাজারের দুর্নীতি বিতর্ক ও দাবানল পরিস্থিতি মিলিয়ে প্রাবোও সরকার বহুমুখী সংকটের মুখে প্রশাসনিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ঝুঁকিতে পড়েছে।







