জনকণ্ঠের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করার কারণে চাকরিচ্যুত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের চাকরিতে পুনর্বহালে আর কোনো আইনি বাধা নেই।

তাঁর চাকরিতে পুনর্বহাল এবং বকেয়া সুবিধা দেওয়ার নির্দেশ দিয়ে হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে দুদক যে লিভ টু আপিল করেছিল, তা সংস্থাটি প্রত্যাহার করে নিয়েছে।