ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে অস্বস্তি দেখা দিয়েছে। তাকে কেন্দ্র করে ভারত সরকারও বিপদ ও অস্বস্তির মধ্যে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।







