ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুণে শহরে অবস্থিত একটি লাল আলোর এলাকায় পতিতাবৃত্তি করার জন্য বিক্রি হওয়া ৬ বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। দৈনিক অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, চাকরির লোভে এই নারীদের ভারতে পাঠানো হয়।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে পুণে সিটি পুলিশ বাদশোয়ার পিঠ এলাকার বিভিন্ন পতিতালয়ে অভিযান চালায়। এই অভিযানে উদ্ধার করা হয় ৬ বাংলাদেশি নারীকে এবং মানব পাচারকারী সংঘের ৪ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় চার মাস আগে ভালো বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে এই নারীদের অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আনা হয়। তবে ভারতে পৌঁছানোর পর তাদের পতিতালয়ের ম্যানেজারদের কাছে বিক্রি করা হয়।







