ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শান্তা আক্তার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (০১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এইচএসসিতে ফেল করায় শান্তা আত্মহত্যা করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শান্তা আক্তার কালিয়াকুন্ডি গ্রামের কাজী শাহজাহান আলীর মেয়ে এবং গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের ছাত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে তিনি অকৃতকার্য হন। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

শান্তার ভাই শুভ রহমান জানান, ঘটনার দিন সকালে ঘরের দরজা না খোলায় দরজা খুলে দেখা যায়, বোনটি ঝুলন্ত অবস্থায় আছেন। পরে তার ডাক চিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।