মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক অগ্রগতির আশা করলেও সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (UAE)। রোববার (১ নভেম্বর) বার্মায় অনুষ্ঠিত এক সম্মেলনে এ তথ্য জানান দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক পরামর্শক আনোয়ার গর্গাশ।
তিনি বলেন, আমরা কূটনৈতিক সমাধানের আশা করছি। মধ্যপ্রাচ্যে আরেকটি সংঘাত কারো স্বার্থে নয়। তবে অতীতে যেমন করেছি, তেমনি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।
দৈনিক অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাতের সম্ভাবনাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে এমন পরিস্থিতিতে এসব মন্তব্য আসে।







