চ্যানেল ২৪-এ প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের ইরানপন্থি আনসারুল্লাহ বা হুথি গোষ্ঠীকে গোপনে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এই তথ্যের মাধ্যমে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে হুথিদের সাহায্য করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
এই তথ্যের সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন।
এদিকে, ইত্তেফাক পত্রিকার এক প্রতিবেদনেও একই দাবি করা হয়েছে। ইত্তেফাক জানিয়েছে, আমিরাত-সমর্থিত কয়েকটি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর অবস্থানসংক্রান্ত তথ্য হুথিদের কাছে পৌঁছে দিচ্ছে।







