সমকাল অনুযায়ী, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আদালতে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলার শুনানি শুরু হচ্ছে।

মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী এই শুনানি অনুষ্ঠিত হবে, যা দেশের প্রথম বড় আইনি পরীক্ষা হিসেবে বিবেচিত।