চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় একদল ব্যক্তির হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, চোরাকারবারি বলে সন্দেহ করা ব্যক্তিদের হামলায় বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে বেদম মারধর করা হয়। এ সময় আহত সদস্যদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টাও করা হয়।

হামলাকারীরা এ সময় একটি সরকারি গাড়িও ভাঙচুর করেন।