আলোকিত বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসে আগুন লেগেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৪ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে।






