হাতে জ্বলন্ত মোমবাতি। কণ্ঠে প্রার্থনা সংগীত। সামনে-পেছনে হাজারো খ্রিষ্টভক্ত। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে চলে শোভাযাত্রা। মোমবাতির কোমল আলোয় ঝলমল করে গারো পাহাড়ের পাদদেশ।
গত বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লিতে এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই তথ্য অনুযায়ী সমকাল।







