বাংলা ট্রিবিউন অনুযায়ী ১২ নভেম্বর বৃহস্পতিবার হাইকোর্টের বেঞ্চে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে অবৈধ ইটভাটার বন্ধ ও উচ্ছেদের আদেশ জারি করা হয়েছে।

আদেশে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে যে, সারাদেশে অবৈধভাবে পরিচালিত সব ইটভাটা বন্ধ ও উচ্ছেদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এছাড়াও আদালত নির্দেশ দিয়েছে যে, আগের নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

এই আদেশের পক্ষে হাইকোর্টে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বক্তব্য দিয়েছিলেন, আর ইটভাটা মালিকদের পক্ষে আইনজীবী মোহাম্মদ আলী ও পরিবেশ অধিদপ্তরের পক্ষে আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।