চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় স্কুলছাত্রী রোমানা আক্তারকে অপহরণ করে গণধর্ষণের পর হত্যা মামলায় আসামি এনামুল হকের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামির সাজা কমিয়ে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া মামলার আরও দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।







