জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটির আয়োজনে দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয় কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্বে ছিলেন দলের সহ-সভাপতি মীর হোসাইন আখতার এবং সঞ্চালনায় যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু। নেতারা দলের প্রতিষ্ঠালগ্ন থেকে সংগ্রামে শহীদ নেতাদের স্মরণ করেন এবং জাসদের নেতা-কর্মীদের অভিবাদন জানান। আলোচনায় নেতারা মিথ্যা মামলায় প্রহসণমূলক বিচারে দণ্ডিত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। এ বিষয়ে বক্তব্য রেখেছেন শফি উদ্দিন মোল্লা, আফজাল হোসেন খান ঝকি, সাইফুজ্জামান বাদশা, আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, মীর্জা মো. আনোয়ারুল হক, মো. মনির হোসেন, সাজ্জাদ হোসেন, শরিফুল কবির স্বপন, আলী হাসান তরুণ, পারভেজ আক্তার শিল্পী, সরদার খোরশেদ ও গোলাম কিবরিয়া।

সূত্র: বাংলা ট্রিবিউন