অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সংস্থা রাওয়া ক্লাবের নেতারা বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন। শনিবার তাহসিফের পরিবারের সাথে সাক্ষাৎ করে তারা শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং সহায়তার প্রয়োজনীয়তা জানতে চেয়েছেন।

রাওয়া ক্লাবের যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে তদন্ত চালিয়ে যাচ্ছে। তিনি আশা করেছেন খুব তাড়াতাড়ি সত্য উদঘাটন হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।