মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে রোববার (৮ নভেম্বর) দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১২০ জন আহত হয়েছেন এবং একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) জানায়, এই তথ্য দেশটির রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আখবার আল-ইউম থেকে প্রাপ্ত।

দৈনিক অবজারভার জানায়, এই দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছেন। তারা জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। আহতদের গিজা অঞ্চলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, ইত্তেফাক ও আজকের পত্রিকা জানায়, এই দুর্ঘটনায় যথাক্রমে ৭ ও ৪ জন নিহত এবং ১১২ ও ৮৮ জন আহত হয়েছে। ইত্তেফাক জানায়, এই তথ্য রয়টার্স সংস্থা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালীর বরাত দিয়ে জানিয়েছে।

সংঘর্ষটি কায়রো থেকে প্রায় ৭৬ কিলোমিটাদক্ষিণে গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় ঘটে। আজকের পত্রিকা জানায়, এটি ছিল মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনার পর জরুরি ত্রাণ দল ধ্বংসস্তূপ সরাতে ক্রেন ব্যবহার করেছে এবং কারণ খোঁজার জন্য তদন্ত শুরু করেছে।