চ্যানেল ২৪-এ প্রকাশিত খবর অনুযায়ী, কাজের চাপ, সময়মতো লক্ষ্য পূরণের তাগিদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যাশা মিলিয়ে কর্মক্ষেত্রে মানসিক চাপ এখন বিশ্বজুড়েই একটি বড় চ্যালেঞ্জ।
তবে ইউরোপের সব দেশের কর্মীদের অভিজ্ঞতা এক নয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউরোপের কিছু দেশের কর্মীদের বড় অংশ কাজের চাপে মানসিকভাবে বিপর্যস্ত, আবার অন্য কিছু দেশের কর্মীরা তুলনামূলক স্বস্তিতে রয়েছেন।
নতুন এক বৈশ্বিক প্রতিবেদনে ইউরোপের কর্মীদের মানসিক চাপ, কাজের প্রতি আগ্রহ এবং সার্বিক সুস্থতার চিত্র তুলে ধরা হয়েছে।







